জন্মদিনে সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন সিলেটের প্রথম নিবন্ধিত অনলাইন নিউজপোর্টাল আজকের সিলেট ডটকম এর সহকারী সম্পাদক, সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি কবি মিজান মোহাম্মদ।
রোববার সন্ধ্যায় আজকের সিলেট মিলনায়তনে জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজকের সিলেট ডটকম এর সম্পাদক রজত কান্তি চক্রবর্তীর সভাপতিত্বে কবি মিজান মোহাম্মদকে নিয়ে আলোচনায় অংশ নেন- যুক্তরাষ্ট্র প্রবাসী প্রকৌশলী হরিপদ দাস, আজকের সিলেট ডটকম এর প্রধান সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার, মার্কেটিং ম্যানেজার শ্যামল লাল গুন, আজকের সিলেট ডটকম এর নিজস্ব প্রতিবেদক মো. ফারুক মিয়া, শিপন চন্দ্র জয়, জনি শর্মা, নিজস্ব আলোকচিত্রী মো. সোহেল মিয়া, অফিস সহকারী কনকন দাস প্রমূখ।
এসময় কবি ও সাংবাদিক মিজান মোহাম্মদের সুস্থতা, দীর্ঘায়ু ও পেশাগত সাফল্য কামনা করা হয়।
উল্লেখ্য, মানুষমন্ত্র’র কবি মিজান মোহাম্মদ একাধারে গল্পকার, ছড়াকার, নাট্যাভিনেতা, সংগঠক, রক্তদাতা ও একজন মেধাবী ছাত্র। আউশকান্দি রাশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ-নবীগঞ্জ থেকে এস. এস.সি পাশের পর সিলেটের এতিহ্যবাহী মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচ এস সি, হিসাব বিজ্ঞানে স্নাতক (B.B.S) ও স্নাতকোত্তর (M.B.S) ডিগ্রী লাভ করেন। পাশাপাশি সে ২০১৪ সালে মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে ব্যাংকিং ও ফাইনান্সে এম বি এ (M.B.A)ডিগ্রী অর্জন করেন। বর্তমানে সে উচ্চতর প্রফেশনাল ডিগ্রী অর্জনের জন্য ICMAB Level-3 তে অধ্যায়নরত। এছাড়া সে সিলেট ল’কলেজ থেকে এল এল বি (L.L.B) পাশ করেন।
তাঁর সম্পাদনায় ইতোমধ্যে দুর্লভ (ডিসেম্বর-৯৯), ভালোবাসার দিন (ফেব্রুয়ারি -২০০০), দুর্লভ (এপ্রিল-২০০১), হৃদয়ের সাথী ( জুলাই-২০০২), চমক (জানুয়ারি -০৩), মাসিক দবক (জানুয়ারি -০৩), বিলাসী (অক্টোবর-০৩), বিবিধ, ঈদ বোনাস (মে-২০০৪), শিকারি (জুলাই-০৬), বিবিধ (জুলাই-০৭), সুহৃদকন্ঠ (ফেব্রুয়ারি -২০১০), স্পর্শবাঁক (নভেম্বর-২০১৭), মাসিক গোপলা সহ প্রায় শতাধিক সাহিত্য সাময়িকী ও পত্রিকা আলোর মুখ দেখেছে।
তাঁর প্রথম যৌথকাব্য গ্রন্থ ‘তোমার হৃদয়ে যা দেখেছি’ যা প্রকাশ ১৯৯৮ সালে ও একক কাব্যগ্রন্থ ‘মানুষমন্ত্র’ প্রকাশিত হয় ২০১৯ সালে। প্রথম লেখা প্রকাশ হয় ১৯৯৭ সালে হবিগঞ্জের ‘সাপ্তাহিক খোয়াই’ পত্রিকায়। সে বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতার করার পাশাপাশি নিজ উপজেলা নবীগন্জ থেকে প্রকাশিত প্রথম পত্রিকা ২০০৩ খ্রিষ্টাব্দ থেকে ‘মাসিক গোপলা’ সতের বছর যাবত প্রায় নিয়মিত প্রকাশ করছেন। যা ইতিমধ্যে ১০৩তম সংখ্যা প্রকাশিত হয়েছে।
আজকের সিলেট/এসটি
নিজস্ব প্রতিবেদক 








