জব্দকৃত ফেনসিডিল ও ট্রাক
গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে একটি (পিকআপ) গাড়িসহ ১০০(একশত) বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। রবিবার (২১ জানুয়ারি) বিকেল ৪ টার দিকে গোয়াইনঘাট থানাধীন ০৮নং তোয়াকুল ইউপির অন্তর্গত পাইকরাজ এলাকায় অভিযান পরিচালনা করে এ সব জব্দ করা হয়।
থানা সূত্রে জানা যায়, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় থানা এলাকায় দিবাকালীন জরুরী আইন শৃঙ্খলা ডিউটিতে নিয়োজিত এসআই(নিঃ)/ মিথুন তালুকদার সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গতকাল রোববার (২১ জানুয়ারি) বিকেল ৪ টায় গোয়াইনঘাট থানাধীন ০৮নং তোয়াকুল ইউপির অন্তর্গত পাইকরাজ সাকিনস্থ গোয়াইনঘাট-সালুটিকর পাকা রাস্তা হতে পিকআপ ট্রাক গাড়িসহ ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে জব্দ করা হয়।
এসময়, পুলিশের উপস্থিতিতে টের পেয়ে পিকআপ গাড়ির চালক ও তার সহযোগীরা পালিয়ে যায়।
এসআই(নিঃ)মিথুন তালুকদার বাদী হয়ে অজ্ঞাতনামা ০৩ জন আসামীর বিরুদ্ধে এজহার দায়ের করেন।
গোয়াইনঘাট থানার ওসি রফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারা মোতাবেক মামলা রুজু করা হয়েছে।
আজকের সিলেট/২২ জানুয়ারি/জেকেএস
গোয়াইনঘাট প্রতিনিধি 








