ইসরায়েলি হামলায় আরও অর্ধশত নিহত
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:০৭ PM

ইসরায়েলি হামলায় আরও অর্ধশত নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২/০৯/২০২৪ ০৯:৪৭:৪৯ AM

ইসরায়েলি হামলায় আরও অর্ধশত নিহত


ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত ইসরায়েলি হামলায় আরও অন্তত অর্ধশত নিহত হয়েছেন। এ নিয়ে গত বছরের অক্টোবর থেকে চলে আসা অব্যাহত হামলায় নিহতের মোট সংখ্যা ৪০ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বরাত দিয়ে রবিবার এ খবর প্রকাশ করেছে বার্তাসংস্থা আনাদোলু।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৪৭ জন নিহত এবং ৯৪ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

উপত্যকাজুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনো ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন বলে মনে করছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ।

অপরদিকে পশ্চিম তীরের উত্তরাঞ্চলে ইসরায়েলি বহিনীর হামলায় ৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। পশ্চিমতীরের তুলকারেম শহরে নুর শামস রিফিউজি ক্যাম্পে একটি মসজিদের ভেতরে এ হামলা চালানো হয়।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর