তামাবিল মহাসড়কে ছিনতাই শেষে জনতার কাছে আটক
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৩:৫৬ AM

পুলিশের কাছে হস্তান্তর

তামাবিল মহাসড়কে ছিনতাই শেষে জনতার কাছে আটক

ইমাম উদ্দিন, জৈন্তাপুর থেকে

প্রকাশিত: ১১/০৯/২০২৪ ০২:৪২:২৫ AM

তামাবিল মহাসড়কে ছিনতাই শেষে জনতার কাছে আটক


সিলেট তামাবিল মহাসড়কে হরিপুর টু বাঘেরসড়ক এর মাঝামাঝি সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড'র ১০ নং কূপ এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় বাইক আরোহী এক ব্যবসায়ীর গতিরোধ করে তার সাথে থাকা নগত অর্থ ছিনতাই করা সহ তাকে ও বাইক চালককে মারধরের ঘটনা ঘটে। পরে ছিনতাই শেষে পালানোর সময় সিএনজি সহ তিন ছিনতাইকারীকে জৈন্তাপুর  হরিপুর বাজার এলাকা থেকে আটক করেছে স্হানীয় জনতা। আটককৃতরা হলেন, নাজমুল (২৮), মোহন আহমেদ(৩০) ও সিএনজি চালক আপন মিয়া (২৮)। এর মধ্যে নাজমুল ও মোহন নগরীর শিববাড়ী এলাকায় বাসা ভাড়া করে বসবাস করে।

বুধবার ভোরে ফজরের আযান শেষে গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের রফিপুর (নয়ামসজিদ) গ্রামের মৃত নুর চৌধুরীর ছেলে ব্যবসায়ী মো: আবু তাহের চৌধুরী (৪৭) সিলেট নগরীর সুবিদ বাজার থেকে  কানাইঘাট চতুল বাজারের উদ্দেশ্যে একটি বাইক নিয়ে  রওয়ানা হন।

পথিমধ্যে তাকে বহনকারী বাইক ( সিলেট - মেট্রো - হ -১২-৪৫৪৫) তামাবিল মহাসড়কের গোয়াইনঘাট উপজেলা সংলগ্ন সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড'র ১০ নং কুপ  এলাকায় এসে পৌছালে পিছন  থেকে তাকে অনুসরণ করা একটি সিএনজিচালিত অটোরিকশা ( সিলেট-ট-১১-৪২০৬) তাদের গতিরোধ করে।

এ সময় সিএনজিতে থাকা চালক বাদে তিনজন ছিনতাইকারী ব্যবসায়ী আবু তাহের ও বাইক চালক রিপন মিয়াকে মারধর করে তাদের সাথে থাকা নগত তিন লক্ষ চব্বিশ হাজার  টাকা ছিনিয়ে নিয়ে সিলেটের উদ্দেশ্যে পালানোর চেষ্টা চালায়।

এক পর্যায়ে আবু তাহের চিৎকার করে তাদের পিছন পিছন দৌড়ালে স্হানীয়রা বিষয়টি দেখতে পেলে তামাবিল মহাসড়কের ৫নং  ফতেহপুর (হরিপুর) এলাকায় তাদের সিএনজি আটক করে জনতা। এ সময় তাদের সাথে থাকা একজন ছিনতাইকারী দৌড়ে পালিয়ে গেলেও চালক সহ বাকি তিনজনকে আটক করতে সক্ষম হয়  জনতা।

পরে স্থানীয় জনতা তাদের সিএনজি সহ আটক করে ৫ নং ফতেহপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে নিয়ে আটকে রেখে সেনাবাহিনী ও জৈন্তাপুর মডেল থানা  পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে  জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম জানান  ছিনতাইকারী আটককের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পাশাপাশি জৈন্তাপুর দরবস্ত এলাকার অস্থায়ী সেনাক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আরিফ হোসেন সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে পৌছার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন ছিনতাইয়ের ঘটনাটি তামাবিল মহাসড়কের ১০ নং কুপ অংশে ঘটেছে সেটা গোয়াইনঘাট থানার অন্তর্ভুক্ত।  তাই আটক করা ছিনতাইকারীদের বেলা ১১:০০ ঘটিকায় গোয়াইনঘাট থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর