যৌথ বাহিনীর অভিযানে কুলাউড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল হক সবুজকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে তাদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান উছলাপাড়াস্থ আমিনুল ট্রেডার্স থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায় জানান, সবুজের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী ছাত্রদের করা মামলাসহ আরো একটি পৃথক মামলা রয়েছে।
তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরনের প্রক্রিয়া চলছে বলে ওসি জানান।
আজকের সিলেট/ডি/এপি









