সিলেটে মাদকবিরোধী অভিযান জোরদার করেছে র্যাব। এরই অংশ হিসেবে র্যাব-৯ এর একটি আভিযানিক দল জেলার ওসমানীনগর থেকে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ ৪ জন মাদক কারবারিকে আটক করেছে। আটককৃতদের মধ্যে তিন নারী ও এ পুরুষ রয়েছে।
শনিবার দুপুরে সিলেটের ওসমানীনগর উপজেলা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার কমলপুর গ্রামের মৃত মদ্দিস মিয়ার ছেলে শরিফুল আলম (২৬), একই থানার চন্ডিবাড়ী গ্রামের মৃত সোনা মিয়ার মেয়ে মোছা. আলিয়া খাতুন (৩৮), মিরারচর গ্রামের হারিস মিয়ার স্ত্রী রোজিনা আক্তার (৩৫) ও ভৈরব গ্রামের মৃত কুদ্দুস মিয়ার স্ত্রী হালিমা (৬৫)। এসময় তাদের কাছ থেকে ২৮১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
আটককৃতদের ওসমানীনগর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়।
র্যাব-৯ এর মিডিয়া উইং এ তথ্য নিশ্চিত করেছে।
আজকে সিলেট/এন.ই









