বিএনপির শোভাযাত্রা যোগ দিতে আলিয়া'র মাঠে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:৪৮ AM

বিএনপির শোভাযাত্রা যোগ দিতে আলিয়া'র মাঠে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭/০৯/২০২৪ ০২:১১:৫৪ AM

বিএনপির শোভাযাত্রা যোগ দিতে আলিয়া'র মাঠে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

ছবি: সোহেল মিয়া


আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সিলেটের আলিয়া মাদ্রাসায় মাঠে বিএনপির শোভাযাত্রা যোগ দিতে সিলেটের বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আলিয়া মাদ্রাসায় জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীর। পাশাপাশি দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও আসছেন।

মঙ্গলবার বেলা আড়াইটায় নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও কেন্দ্রীয় নেতা বক্তব্য রাখবেন বলে জানা গেছে।


বেলা আড়াইটায় কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১২টার আগে থেকেই ছোট ছোট মিছিল নিয়ে জড়ো হতে থাকেন দলটির নেতাকর্মীর। তাদের হাতে দলীয় ও জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নগরের প্রতিটি পয়েন্টে এর আশপাশের এলাকায় বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠছে।


স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে সিলেট নগরী।

শোভাযাত্রায় সভাপতিত্ব করবেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী। এছাড়া শোভাযাত্রায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ ও সিনিয়র নেতৃবৃন্দ শোভাযাত্রায় বক্তব্য রাখবেন।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর