সিলেট জেলা যুবদলের পদবঞ্চিতদের ঝাড়ু মিছিল
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৩৭ AM

সিলেট জেলা যুবদলের পদবঞ্চিতদের ঝাড়ু মিছিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯/০৯/২০২৪ ০৮:০০:৩৯ AM

সিলেট জেলা যুবদলের পদবঞ্চিতদের ঝাড়ু মিছিল


সিলেট জেলা শাখার যুবদলের পূর্ণাঙ্গ কমিটির প্রতি অসন্তোষ ও কমিটিকে প্রত্যাখ্যান করে ও ঝাড়ু মিছিল করেছেন পদবঞ্চিত এবং পদপ্রত্যাশিত নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা। এসময় ঝাড়ু হাতে কমিটির বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেন নেতা-কর্মীরা।

নেতা-কর্মীদের অভিযোগ, প্রকাশিত কমিটিতে দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি। তাছাড়া ওই কমিটিতে সিনিয়র-জুনিয়র সমন্বয় করা হয়নি বলেও তাদের অভিযোগ রয়েছে।

তাদের দাবি, এতে করে দলের ভাবমূর্তি নষ্ট হবে। তৃতীয় শক্তি দলের ভিতরে সুযোগ খোঁজার চেষ্টা করবে। তাই এই কমিটি প্রত্যাখ্যান করেছেন তারা।

এর আগে, গতকাল বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনকে সভাপতি ও মোহাম্মদ মকসুদ আহমদকে সাধারণ সম্পাদক এবং মাসরুর রাসেলকে সাংগঠনিক সম্পাদক করে ২৯১ সদস্য বিশিষ্ট জাতীয়বাদী যুবদল সিলেট জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয় কেন্দ্র।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর