স্বেচ্ছাসেবক লীগের নেতা নজরুল গ্রেফতার
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৩৭ AM

স্বেচ্ছাসেবক লীগের নেতা নজরুল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩/০৯/২০২৪ ০৭:৩৬:০৩ AM

স্বেচ্ছাসেবক লীগের নেতা নজরুল গ্রেফতার


শেখ হাসিনা সরকার পতনের আগের দিন সিলেট মহানগরের নয়সাড়কে নাশকতা সৃষ্টির মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা নজরুল ইসলাম সিপারকে (৪৪) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেফতারকৃত- নজরুল সুবিদবাজার এলাকার রফিক আহমদের ছেলে।

সোমবার বিকাল সাড়ে ৩ টায় মহানগরের সুবিধবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এসএসপি মো. মশিহুর রহমান সোহেল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- শেখ হাসিনা সরকার পতনের আগের দিন ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় সিলেট মহানগরের নয়াসড়ক এলাকায় নাশকতা সৃষ্টির অভিযোগে বিস্ফোরক দ্রব্যসহ বিভিন্ন আইনে দায়েরকৃত মামলার আসামি এই নজরুল। মামলার ৪৩ নং আসামি তিনি।

গ্রেফতারের পর নজরুলকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছ র‍্যাব।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর