স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুক গ্রেফতার
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৪৯ AM

স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯/০৯/২০২৪ ০৫:৪৮:৪৯ AM

স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুক গ্রেফতার


সিলেট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মাসুককে (৪৭) গ্রেফতার করেছে র‌্যাব-৯-এর একটি দল। গ্রেফতারকৃত মাসুক নগরীর কোতোয়ালি থানার কলাপাড়া এলাকার দুর্বার ১০ নম্বর বাসার মৃত গোলাম হোসেনের ছেলে।

শনিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিলেট নগরীর কোতোয়ালি থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৯-এর সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান সোহেল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুকের বিরুদ্ধে সিলেট মহানগরের কোতোয়ালি থানায় নাশকতার মামলা রয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত আছে। গ্রেফতার মাসুককে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর