তালতলা থেকে চোলাই মদসহ সহ আটক ১
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৪৮ PM

তালতলা থেকে চোলাই মদসহ সহ আটক ১

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০২/১১/২০২৪ ০৬:৪৩:৪৫ AM

তালতলা থেকে চোলাই মদসহ সহ আটক ১


সিলেটে চোলাই মদসহ একজনকে আটক করেছে পুলিশ। রফিক সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বড়চরা গ্রামের মো. আহেদ আলীর ছেলে।

শনিবার সকাল ৮টার দিকে মহানগরের তালতলা থেকে রফিক মিয়া (২৪) নামে এ যুবককে ৬৪ লিটার মদসহ আটক করা হয়। এসময় মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত ১টি ব্যাটারিচালিত রিকশা জব্দ করে পুলিশ। 

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া শাখা জানায়, রফিক চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর