সুরমা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:৫৬ AM

সুরমা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২/১১/২০২৪ ০৭:২৫:৪৯ AM

সুরমা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার


সুরমা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০টার দিকে সিলেট কোতোয়ালী মডেল থানাধীন উপশহর শাহজালাল সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সিলেট কোতোয়ালী মডেল থানার ওসি মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ১০টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শাহজালাল সেতুর নিচ থেক মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে অনেক আগেই তার মৃত্যু হয়েছে। তার পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। অনেকটা কঙ্কালের মতো।

তিনি জানান, সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আমরা মরদেহের পরিচয় ও কারণ শনাক্তের কাজ করছি।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর