দক্ষিণ সুরমায় গাঁজাসহ যুবক আটক
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:৫৪ AM

দক্ষিণ সুরমায় গাঁজাসহ যুবক আটক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৭/১১/২০২৪ ০৫:২৪:২৭ AM

দক্ষিণ সুরমায় গাঁজাসহ যুবক আটক


নগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ৬২ গ্রাম গাঁজাসহ ময়না মিয়া তালুকদার (৩৩) নামের এক যুবককে আটক করা হয়েছে। তিনি গোলাপগঞ্জ উপজেলার ঘিরদল গ্রামের আ. মজিদ আলীর ছেলে।

বুধবার দক্ষিণ সুরমার কদমতলী এলাকায় টিপু বক্সের কলোনীর সামনে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে। আটককৃত ময়নাকে তল্লাশি করে তার কাছ থেকে ৬২ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃত ময়নাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে সোপর্দ করা হয়েছে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর