দক্ষিণ সুরমায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবকের (৪০) মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৬টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন প্রগতি সিএনজি ফিলিং স্টেশনের সামনে রেল লাইনে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে সিলেট রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
সিলেট রেলওয়ে থানার ওসি মো. আব্দুল কুদ্দুস স্থানীয়দের বরাত দিয়ে বলেন, লোকটি মানসিক ভারসাম্যহীন। তবে মরদেহটির পরিচয় শনাক্তের পুলিশে সিআইডি টিম কাজ করছে। মরদেহের ময়না তদন্ত হবে। পরিবারের সন্ধান পেলে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।
আজকের সিলেট/ডি/এপি
সংবাদদাতা 








