সিলেট কমিউনিটি ইন সাউথ কোরিয়া ২০২৫ এর নতুন কমিটি গঠন
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:১৫ AM

সিলেট কমিউনিটি ইন সাউথ কোরিয়া ২০২৫ এর নতুন কমিটি গঠন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭/১২/২০২৪ ০১:২৭:২৪ AM

সিলেট কমিউনিটি ইন সাউথ কোরিয়া ২০২৫ এর নতুন কমিটি গঠন


দক্ষিণ কোরিয়ার আনচান সিটিতে ইজুমিন সেন্টারের তৃতীয় তলার হলরুমে ২০২৫ সালের নির্বাচন অনুষ্ঠিত হয় ,এতে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন ২০২৪ সালের, সভাপতি- মতিউর রহমান এবং সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক- সায়েদ আহমেদ। 

 ২০২৪ সালের সম্পূর্ণ কার্যক্রম সবার সামনে উপস্থাপনা করেন' সাধারণ সম্পাদক সাইফুর রহমান বশির। 

এ সময় উপস্থিত ছিলেন, সভাপতি- মতিউর রহমান ও সাধারণ সম্পাদক -সাইফুর রহমান বশির আহমদ ২০২৪ সালের দায়িত্ব হস্তান্তর করেন উপদেষ্টাম মন্ডলির সদস্য ভিপি নাজমুল ইসলাম ও উপদেষ্টা মন্ডলির সদস্য অশোক দাস এর কাছে, উপদেষ্টা ভিপি নাজমুল ইসলাম ও উপদেষ্টা অশোক দাসের সাথে আরো ৪ জন সদস্য যোগ করে মোট ছয় জনের একটি নির্বাচন পরিষদ তৈরি করে। 

এতে উপস্থিত সবার সুচিন্তিত রায়ের মাধ্যমে

সুন্দর এবং সুশৃংখলভাবে দ্বিতীয় অধিবেশনে,

সম্মানিত উপদেষ্টা -ভিপি নাজমুল ইসলাম

২০২৫ সালের নতুন কমিটি ঘোষণা করেন,

সভাপতি -রতন দে, সাধারণ সম্পাদক -আতিকুর রহমান নিহাদ, সংগঠনিক সম্পাদক -হাফিজ শামীম -কে, নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি - রতন দে উপস্থিত সবাইকে অভিনন্দন জানিয়ে আগামী জানুয়ারি মাসে একটি পূর্ণাঙ্গ কমিটি উপহার দিবেন জানিয়েছেন ।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর