সিলেটে সাড়ে ৬৯ লক্ষ টাকার চোরাচালানের মালামাল জব্দ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৫৩ AM

সিলেটে সাড়ে ৬৯ লক্ষ টাকার চোরাচালানের মালামাল জব্দ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯/১২/২০২৪ ০৩:১১:৩৮ AM

সিলেটে সাড়ে ৬৯ লক্ষ টাকার চোরাচালানের মালামাল জব্দ


সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র অভিযানে সাড়ে ৬৯ লক্ষ টাকার চোরাচালানের মালামাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে এসব চোরাচালানের মালামাল জব্দ করা হয়।

বিজিবি জনায়, সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকার বাংলাবাজার, উৎমা, প্রতাপপুর এবং সংগ্রাম বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় শাড়ী, থ্রী পিস, সানগ্লাস, প্রসাধনী সামগ্রী, চিনি, চকলেট, সিএনজি'র যন্ত্রাংশ এবং মদ বাংলাদেশ হতে পাচারকালে কুইচা মাছ, সুপারি জব্দ করে। যার আনুমানিক মূল্য ৬৯ লক্ষ ৩৯ হাজার ৫০০ টাকা।

এবিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়।

জব্দকৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে বিজিবি।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর