ছাত্রদল নেতার খুনিকে আওয়ামীলীগ নেতাকে আদালতে গণপিটুনি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:৪৩ AM

বালাগঞ্জে ভোট কেন্দ্রে ছাত্রদল নেতা সায়েম হত্যাকাণ্ড

ছাত্রদল নেতার খুনিকে আওয়ামীলীগ নেতাকে আদালতে গণপিটুনি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯/১২/২০২৪ ০৪:১৪:৫৮ AM

ছাত্রদল নেতার খুনিকে আওয়ামীলীগ নেতাকে আদালতে গণপিটুনি


সিলেটের বালাগঞ্জ উপজেলায় বহুল আলোচিত ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোট কেন্দ্রে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সুহেল হত্যা মামলার প্রধান আসামী পশ্চিম গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন নুরুকে আদালত চত্বরে মারধর করেছে উত্তেজিত জনতা।

বৃহষ্পতিবার দুপুরে আদালতে তাকে হাজির করার সময় উত্তেজিত জনতা তার উপর ডিম, জুতা নিক্ষেপের পাশাপাশি তাকে ব্যাপক মারধর করেন। পুলিশ পরিস্থিতি সামাল দিতে পারে নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে পুলিশ নুরুকে আদালত প্রাঙ্গণে নিয়ে এলে তার ওপর হামলা হয়। আদালত চত্বর ও বারান্দায় তাকে কয়েকজন কিল-ঘুষি মারতে থাকেন। এ সময় পুলিশ তাদের বাধা দেয়। হামলায় তার নাক দিয়ে রক্ত বের হতে থাকে।

এর আগে গত বুধবার সন্ধ্যায় নগরীর মীরেরময়দান বাংলাদেশ বেতারের কেন্দ্রের সামনের সড়ক থেকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এর একটি দল অভিযান চালিয়ে আমির হুসেন নুরুকে গ্রেফতার করে। পরে রাত সাড়ে ৮ টায় বালাগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

জানা যায়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনের অন্তর্ভুক্ত বালাগঞ্জের পশ্চিম গৌরীপুর ইউনিয়নের আজিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রে জাল ভোট প্রদানে বাঁধা প্রদান করায় উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সুহেলকে গুলি করে হত্যা করা হয়। এঘটনার সাথে স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা সহ পুলিশ জড়িত ছিল।

ঘটনার পর বালাগঞ্জ থানায় নিহত সায়েম আহমদ সুহেলের চাচাতো ভাই পশ্চিম গৌরীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান বাদি হয়ে ৫ জনের নামোল্লেখ করে ও ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে সিআর মামলা (নং ০২/২০১৯) দায়ের করেন। কিন্তু তৎক্ষালিন সময়ের আওয়ামীলীগের সংসদ সদস্যের দলীয় প্রভাবের কারনে মামলাটির ফাইনাল রিপোর্ট দেয় পুলিশ। ৫ আগষ্ট গণবিপ্লবের পর মামলাটির কার্যক্রম পুনরায় স্বচল করা হয়।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর