শীতকালীন ছুটি শেষে বুধবার খুলছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একাডেমিক ও দাপ্তরিক কার্যক্রম।
মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির।
এর আগে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শীতকালীন ছুটি উপলক্ষে ২২ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব দাপ্তরিক ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। পরে বুধবার ১ জানুয়ারি থেকে যথারীতিতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও দাপ্তরিক কার্যক্রম শুরু হবে।
আজকের সিলেট/ডি/এপি
নিউজ ডেস্ক 








