আমরা কি সুন্দর তাই না?
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:২৮ PM

আমরা কি সুন্দর তাই না?

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৪/০১/২০২৫ ০৭:৩১:০৪ AM

আমরা কি সুন্দর তাই না?


ঢালিউডের আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমণি। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা পরী কাজ শুরু করেন ছোটপর্দায় এবং তারপর পোক্ত স্থান করে নেয় রূপালী পর্দায়। ক্রমান্বয়ে অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নেন।

কাজের পাশাপাশি সোশাল মিডিয়ায় বেশ সরব পরীমণি। সম্প্রতি নিজের সামাজিক মাধ্যম ফেসবুকে কিছু ছবি শেয়ার করেছেন পরী। যেখানে পরীর সাথে দেখা গেছে সংগীতশিল্পী শেখ সাদীসহ আরও অনেককে।

পরীর শেয়ার করা ছবিতে দেখা যায়, বেশ খোশ মেজাজেই আছেন অভিনেত্রী। এদিকে শেখ সাদী সেলফি তুলতে ব্যস্ত। যেখানে তাদের সঙ্গী হয়েছে একটি কুকুর।

পোস্টটি শেয়ার করে পরী ক্যাপশনে লিখেছেন, ‘আমরা কি সুন্দর তাই না? আমাদের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।’ ভক্ত-অনুরাগী থেকে শুরু করে নেটিজেনরা কমেন্ট বক্সে শুভেচ্ছা জানিয়েছেন।

পরীকে শুভেচ্ছা জানিয়ে একজন লিখেছেন, ‘নতুন বছরের শুভেচ্ছা, অসম্ভবকে সম্ভব করা পরিমনির কাজ অনেক অনেক শুভকামনা রইল।’ আরেকজনের ভাষ্য, ‘আপনাদের ভিডিওগুলো সব সময় দেখি অনেক সুন্দর হয়।’

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর