মাঠভর্তি দর্শকের সঙ্গী বুকভরা হতাশা
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫৪ PM

টানা দুই হার সিলেট স্টাইকার্সের

মাঠভর্তি দর্শকের সঙ্গী বুকভরা হতাশা

মিজান মোহাম্মদ

প্রকাশিত: ০৬/০১/২০২৫ ০৬:২২:৫৪ AM

মাঠভর্তি দর্শকের সঙ্গী বুকভরা হতাশা


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্বের প্রাথমিক খেলা শেষে সিলেট পর্বের প্রথম দিনের প্রথম খেলায় সোমবার  সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক সিলেট স্টাইকার্সের ঘরের মাঠে জয়ের দেখা পায়নি। টানা দুই ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে ঠেকেছে তাদের অবস্থান। অন্যদিকে আজকের জয়ে ৪ ম্যাচে ৪ জয় নিয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান নেয় রংপুর রাইডার্স।

২০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রংপুর রাইডার্স ম্যাচ জিতে নেয় ৮ উইকেটে। এলেক্স হেলসের ঝড়ে ১৯ ওভারেই পৌঁছে যায় জয়ের বন্দরে। ২১০ রান করতে রংপুর হারায় মাত্র ২ উইকেট। 

৫৬ বলে ১১৩ রানে অপরাজিত থাকেন ওপেনার হেলস। এ রান তিনি ৭ টি ছয় ও ১০ টি চারের মাধ্যমে করেন। এছাড়া রংপুরের আরেক ব্যাটার সাইফ হাসান  মাঠ ছাড়ার আগে ৭ টি ছয় ও ৩ টি চারের মারে ৪৯ বলে ৮০ রান করেন। 

তামিম ৫ বল খেলে শুন্য রান ও ইফতেখার আহমেদ ৪ বলে ৮ রান করেন। 

সিলেটের পক্ষে একমাত্র তানজিম হাসান সাকিব ৪ ওভারে ২৩ রান দিয়ে নেন ২ টি উইকেট। 

ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন রংপুরের ওপেনার এলেক্স হেলস। 

এর আগে, দলীয় দ্বিতীয় ম্যাচে ব্যাট করতে নেমে সিলেট স্টাইকার্সের ওপেনার জর্জ মুন্সে ৪.৬ ওভারে দলীয় ৪৭ রানের মাথায় পাকিস্তানি আকিফ জাভেদের বলে আউট হন। জর্জ মুন্সে ১২ বলে ২ ছয় ও ১ চারে ১৮ রান করে মাঠ ছাড়েন। এরপর রনি তালুকদার ও জাকির হাসান ২৩ বলে ৪১ রানের জুটি বাঁধেন। অলরাউন্ডার সাইফুদ্দিনের বলে আউট হয়ে রনি তালুকদার মাঠ ছাড়ার আগে ৩ ছয় ও ৭ চারে ৩২ বলে করেন ৫৪ রান। ১৩.৬ ওভারে আবারো আঘাত হানেন সাইফুদ্দিন। তার দ্বিতীয় শিকার হয়ে ড্রেসিংরুমে ফেরার আগে পল স্টারলিং ১৬ বলে ১৬ রানের একটা সাধারণ ইনিংস খেলেন। 

১৮.৩ ওভারে দলীয় ১৭১ রানে জাকির হাসান আউট হয়ে ড্রেসিং রুমে ফেরার আগে ৩৮ বলে ৫০ রানের একটি কার্যকর ইনিংস খেলেন। ৪ ছয়ে তিনি এ রান করেন।  এছাড়া শেষের দিকে এ্যারন জোন্স  ১৯ বলে ৩৮ রান ও তরুণ সেনসেশন জাকের আলী ৫ বলে ২০ রানের ঝড়ো ইনিংস খেলে নট আউট থাকেন।

রংপুর রাইডার্সের পক্ষে ৪ ওভারে ৩১ রান দিয়ে অলরাউন্ডার সাইফুদ্দিন শিকার করেন ২ ইউকেট। মেহেদী হাসান ও আকিফ জাভেদ শিকার করেন একটি করে ইউকেট। 

এরআগে, টসে জিতে রংপুর রাইডার্স স্বাগতিক সিলেট স্টাইকার্সকে ব্যাটিংয়ে পাঠায়।

সিলেট পর্বের ৬ দিনে ১২ টি ম্যাচ খেলে বিপিএল যাবে চট্টগ্রামে। সেখানেও মোট ১২ টি ম্যাচ অনুষ্ঠিত হয়ে হোম অব ক্রিকেট–খ্যাত মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে টুর্নামেন্টটির বেশিরভাগ ম্যাচ হবে।

সিলেট ও চট্টগ্রামে গড়াবে ১২টি করে মোট ২৪ ম্যাচ। পরে ফ্র্যাঞ্চাইজি লিগটি আবারও ঢাকায় ফিরবে। সিলেটে বিপিএলের ম্যাচ শুরু আগামী ৬ জানুয়ারি থেকে, যা চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত।

আজকের সিলেট/ মিমো

সিলেটজুড়ে


মহানগর