তেমুখীতে ড্রেন থেকে কিশোরের লা.শ উদ্ধার
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:০৪ PM

তেমুখীতে ড্রেন থেকে কিশোরের লা.শ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১/০২/২০২৫ ১২:৪২:৫৮ PM

তেমুখীতে ড্রেন থেকে কিশোরের লা.শ উদ্ধার


নগরীর তেমুখী এলাকায় ড্রেন থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ১৫/১৬ বছর হবে। তবে এরিপোর্ট লেখা পর্যন্ত মার যাওয়া কিশোরের নাম ও পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।

শনিবার সকালে তেমুখী এলাকায় সুন্দর আলী মসজিদের সামনে সড়কের পাশের ড্রেন থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সকালে স্থানীয় লোকজন ড্রেনের ভেতর একটি লাশ দেখতে পেয়ে পুলিশে ফোন দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে।

জালালাবাদ থানার এসআই আহসান উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরীর কাজ চলছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর