সামনে সিয়াম সাধনার পবিত্র মাস রমজান। এই উপলক্ষে নগরজুড়ে বইছে এক উৎসবমুখর পরিবেশ। গতকাল (শুক্রবার) ছিল পবিত্র শবে বরাত, যা মুসলমানদের জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ একটি রাত। এ রাত ইবাদত-বন্দেগির মাধ্যমে কাটিয়ে অনেকেই আজ নফল রোজা পালন করছেন।
শবে বরাতের এই রোজা রাখার জন্য ধর্মপ্রাণ মুসলমানরা সকাল থেকেই প্রস্তুত ছিলেন। অনেকেই মসজিদে গিয়ে কোরআন তিলাওয়াত ও নামাজ আদায় করেছেন। অন্যদিকে, নগরীর বিভিন্ন বাজার ও রাস্তাঘাটে ইফতার সামগ্রী বিক্রির ব্যস্ততা চোখে পড়ার মতো। বন্দর বাজারসহ নগরীর বিভিন্ন স্থানে খেজুর, ফলমূল, বেগুনি, পিয়াজু, ছোলা, জিলাপিসহ নানা রকম ইফতারি সামগ্রী নিয়ে দোকানিরা বসেছেন।
রমজানকে সামনে রেখে বিকেলের দিকে মানুষজন কেনাকাটার পর নিজ নিজ গন্তব্যে ফিরছেন।
এই পবিত্র মাসের আগমনে নগরবাসীর মনে বিরাজ করছে আত্মশুদ্ধি ও সংযমের এক অনন্য অনুভূতি। তারা আশা করছেন, এই মাসের শিক্ষা গ্রহণ করে ধৈর্য, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে একটি সুন্দর সমাজ গড়ে উঠবে।
আজকে সিলেট/ডি/এপি
নিজস্ব প্রতিবেদক 








