সিলেটে বঙ্গবীর ওসমানীর মৃত্যুবার্ষিকী পালন
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৪৮ PM

সিলেটে বঙ্গবীর ওসমানীর মৃত্যুবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬/০২/২০২৫ ০৪:৪৭:৩০ AM

সিলেটে বঙ্গবীর ওসমানীর মৃত্যুবার্ষিকী পালন


সিলেটে মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর, জেনারেল এম এ জি ওসমানীর (অব.) ৪১তম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।

রোববার সকালে হযরত শাহজালাল (রহ.) মাজার সংলগ্ন জেনারেল ওসমানীর সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান।

এসময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনারের মাধ্যমে সম্মান প্রদর্শন করেন। পরে তার রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে সিলেট এরিয়ার সব ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, সামরিক বাহিনীর অন্যান্য পদবির সদস্যগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আজকের সিলেট/এসটি

সিলেটজুড়ে


মহানগর