সিলেটে র্যাবের অভিযানে বিস্ফোরক মামলায় মহানগর যুবলীগের সহ-দফতর সম্পাদক হেলাল মিয়াকে (৪০) গ্রেফতার করা হয়েছে। তিনি বিমানবন্দর থানাধীন করেরপাড়া এলাকার মৃত সুলতান মিয়ার ছেলে।
রোববার রাতে গোপন তথ্যের ভিত্তিকে র্যাব জালালাবাদ থানাধীন গুয়াবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
সোমবার সকালে সিলেট র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার হওয়া হেলাল মিয়ার বিরুদ্ধে কোতোয়ালি থানায় গত বছরের ২৭ অক্টোবর বিস্ফোরক মামলা হলে তিনি আত্মগোপনে চলে যান। গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। এ ছাড়া উক্ত মামলার অন্য পলাতক আসামিদের গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
আজকের সিলেট/ডি/এসটি
নিজস্ব প্রতিবেদক 








