একুশে ফেব্রুয়ারি ফুলের দোকানগুলোতে ব্যস্ত সময়
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৪৭ PM

একুশে ফেব্রুয়ারি ফুলের দোকানগুলোতে ব্যস্ত সময়

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০/০২/২০২৫ ০৭:২৪:০৩ AM

একুশে ফেব্রুয়ারি ফুলের দোকানগুলোতে ব্যস্ত সময়


আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেট শহরের ফুলের দোকানগুলোতে চলছে ব্যাপক প্রস্তুতি। প্রতিবছরের মতো এবারও ২১ ফেব্রুয়ারি উপলক্ষে ফুল বিক্রির জন্য কর্মচারীরা এবং দোকানের মালিকরা ব্যস্ত সময় পার করছেন।  

বৃহস্পতিবার সকাল থেকে সিলেট শহরের নাইওরপুল, জেল রোড এবং চৌহাট্টা পয়েন্টে অবস্থিত ফুলের দোকানগুলোতে দেখা যায়, কর্মীরা একুশে ফেব্রুয়ারিতে শ্রদ্ধাঞ্জলি তৈরিতে কাজ করছেন।  

এছাড়া, এবারের একুশে ফেব্রুয়ারী অনুষ্ঠানে রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তন ঘটেছে, কারণ এই প্রথমবারের মতো আওয়ামী লীগ সরকারের কোনো আধিপত্য ছাড়াই দেশের ২১ শে ফেব্রুয়ারি পালিত হতে যাচ্ছে।  

সিলেট শহর রঙিন সাজে সেজেছে, ফুলের দোকানগুলোর সজীবতা এবং প্রস্তুতিতে শোভা পাচ্ছে একুশে ফেব্রুয়ারির চেতনা।

আব্দুস সামাদ নামের এক ফুল দোকানের কর্মচারী বলেন, গতবছরের তুলনায় ব্যস্ততা একটু কম তবে দীর্ঘ দিন পর একটু ব্যস্ততা বেড়েছে। অনেকে অর্ডার পড়েছে আশা করছি নির্ধারিত সময়ের আগে সকলের অর্ডার বুঝিয়ে দিতে পারবো।

এদিকে সন্ধ্যার সাথে সাথেই নগরীর চৌহাট্টা পয়েন্ট অবস্থিত কেন্দ্রীয় শহিদ মিনারের শিক্ষার্থীরা সড়কে ভাষা শহিদদের স্মরণে বিভিন্ন আলপনা এবং স্মৃতিচারণমূলক শিল্প কর্ম আঁকতে দেখা যায়।

আজকে সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর