জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন, আজকের এই পূজা বিশ্ব শান্তি কামনায় অনুষ্ঠিত হচ্ছে। প্রত্যেক ধর্মই শান্তির কথা বলে, সুন্দর আচরণের শিক্ষা দেয় এবং মানবতার কল্যাণের কথা প্রচার করে। বাংলাদেশে আমরা সবাই মিলে শান্তিতে বসবাস করি, আমাদের যার যার ধর্ম সুন্দরভাবে পালন করি এবং সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত পূণ্যভুমি সিলেট, জাতিগতভাবে একে অপরের পাশে থেকে দেশকে এগিয়ে নিয়ে যাই।
শুক্রবার বিকেলে নগরীর টিলাগড় শ্রীশ্রী গোপলজিউ আখড়ায় এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিশ্ব শান্তি কামনায় এই পূজা অনুষ্ঠানে আমি আমার সনাতন ধর্মাবলম্বী সকল ভাই-বোনদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাই। জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ও বাংলাদেশের অহংকার জনাব তারেক রহমানের পক্ষ থেকেও আপনাদের জন্য রইলো আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।
পূজা অনুষ্ঠানে স্থানীয় ধর্মপ্রাণ ভক্তদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পূজার শেষে বিশ্ব শান্তি ও দেশবাসীর মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
আজকের সিলেট/ডি/এপি
নিজস্ব প্রতিবেদক 








