বাধ্যতামূলক অবসরে এসএমপির সাবেক কমিশনার আরিফ
শনিবার, ১৬ মে ২০২৬, ১২:২২ AM

বাধ্যতামূলক অবসরে এসএমপির সাবেক কমিশনার আরিফ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩/০২/২০২৫ ০৫:০১:০৪ AM

বাধ্যতামূলক অবসরে এসএমপির সাবেক কমিশনার আরিফ


সিলেট মেট্টোপলিটন পুলিশের (এসএমপির) সাবেক কমিশনার মো. নিশারুল আরিফকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি অ্যান্টি টেররিজম ইউনিটের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি ২০২০ সালের অক্টোবর থেকে ২০২৩ এর ফেব্রুয়ারি পর্যন্ত এসএমপির কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে তাকে অবসরে পাঠানো হয়েছে। এছাড়া পুলিশের তিন ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন)-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে এই অবসর প্রদান করা হলো। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর