সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী নগরীর সিলেট উইমেন্স হাসপাতালে গিয়ে অসুস্থ সাংবাদিক আব্দুল হাসিবের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নিয়েছেন।
মঙ্গলবার তিনি হাসপাতালে গিয়ে আব্দুল হাসিবের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ নেন। এ সময় তিনি অসুস্থ সাংবাদিকের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার পাশে থাকার আশ্বাস দেন।
উল্লেখ্য, সাংবাদিক আব্দুল হাসিব দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন এবং বর্তমানে সিলেট উইমেন্স হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন।
আজকের সিলেট/ডি/এপি
নিজস্ব প্রতিবেদক 








