আম্বরখানায় ছিনতাইয়ের চেষ্টাকালে আটক ২
রবিবার, ১৭ মে ২০২৬, ১১:০৮ AM

আম্বরখানায় ছিনতাইয়ের চেষ্টাকালে আটক ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬/০৩/২০২৫ ০৫:০৪:০১ AM

আম্বরখানায় ছিনতাইয়ের চেষ্টাকালে আটক ২


সিলেটে দিন-দুপুরে ছিনতাইয়ের চেষ্টাকালে দুজনকে আটক করেছে স্থানীয় জনতা। আটকরা হলেন- সিলেট নগরীর বালুচর এলাকার আলী আকবরের ছেলে আব্দুর রহিম ও শিবগঞ্জের হাতিমভাগ এলাকার নুরুল ইসলামের ছেলে রুহেল আহমদ।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে আম্বরখানা পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। পরে আটকদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, আখালিয়া থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে আম্বরখানা যাচ্ছিলেন এক ব্যবসায়ী। অটোরিকশাটি আম্বরখানার কাছাকাছি পৌঁছালে ওই ব্যবসায়ীকে ছিনতাইয়ের চেষ্টা করা হলে তিনি চিৎকার শুরু করেন। পরে পথচারীরা দুজনকে আটক করে। এসময় দুই ছিনতাইকারী পালিয়ে যান। পরে আটক দুজনকে পুলিশে সোপর্দ করা হয়।

এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বলেন, আটক দুজনের বিরুদ্ধে আইনানুগ ব‍্যবস্থা নেওয়া হচ্ছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর