পানসী ও পাঁচ ভাই রেষ্টুরেন্টকে লাখ টাকা অর্থদণ্ড
রবিবার, ১৭ মে ২০২৬, ১২:৩২ PM

পানসী ও পাঁচ ভাই রেষ্টুরেন্টকে লাখ টাকা অর্থদণ্ড

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭/০৩/২০২৫ ০৯:১৫:২৫ AM

পানসী ও পাঁচ ভাই রেষ্টুরেন্টকে লাখ টাকা অর্থদণ্ড


নগরের দুইটি রেষ্টুরেন্টকে নগদ এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার বিকেলে সিলেট নগরের জনপ্রিয় পানসী রেষ্টুরেন্ট ও পাঁচ ভাই রেষ্টুরেন্টকে ৫০ হাজার করে মোট ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেততৃত্বে এই অভিযান চালানো হয়।

জানা যায়, পাঁচ ভাই রেস্টুরেন্টকে স্বাস্থ্যসম্মত উপায়ে খাদ্যদ্রব্য প্রস্তুত না করার অভিযোগে এবং পানসি রেস্টুরেন্টকে বাসি খাবার সংরক্ষণ ও পরিবেশনের প্রস্তুতির অভিযোগে এ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারি পরিচালক দেবানন্দ সিনহা জানান, জরিমানা আদায়ের পাশপাশি সতর্ক করা হয়েছে রেষ্টুরেন্ট ব্যবসায়ীদের। জনস্বার্থ বিবেচনায় এই অভিযান অব্যাহত থাকবে। কোথাও ভোক্তা অধিকার ক্ষুন্ন, গ্রাহক হয়রানি-জুলুমের ঘটনা ঘটলে তাৎক্ষণিক বিষয়টি সংশ্লিষ্ট অধিদপ্তরকে জানানোর অনুরোধ জানান তিনি।

আজকে সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর