টুকেরবাজারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ৩
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৩০ PM

টুকেরবাজারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪/০১/২০২৪ ১০:৪৮:৫৮ AM

টুকেরবাজারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ৩

টুকেরবাজার এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করে পুলিশ। ছবি : এসএমপি


নগরীর টুকেরবাজার এলাকায় গভীর রাতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- সুনামগঞ্জ জেলার দিরাই থানার আলীনগর ভাটিপাড়া গ্রামের আক্রাম আলীর পুত্র হাসান আলী (২৪), এসএমপির জালালাবাদ থানার রায়েরগাঁও গ্রামের মজর আলীর পুত্র দুলাল মিয়া (২৮) ও নলকট গ্রামের মল্লিক মিয়ার পুত্র কয়েছ আহমদ (২২)।

বুধবার দিবাগত গভীর রাতে তাদেরকে আটক করে জালালাবাদ থানা পুলিশ। এসময় তাদের ব্যবহৃত সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।

বৃহস্পতিবার এসএমপির মুখপাত্র ও এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম (পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- এসময় পুলিশ আটককৃতদের বহনকারী সিএনজি অটোরিক্সা তল্লাশী করে ১টি BOLT CUTTER, ১টি রামদা, ১টি রামদা, ০১টি লোহার পাইপ, ১টি ধারালো চাক এবং তাদের ১টি সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়েছে।

তাদের বিরুদ্ধে জালালাবাদ থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০২, তাং- ০৪/০১/২০২৪।

আজকের সিলেট/এসএমপি-প্রেবি/এসটি

সিলেটজুড়ে


মহানগর