সিলেট নগরীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩৮, ১১৮ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৪০ PM

সিলেট নগরীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩৮, ১১৮ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১/১০/২০২৬ ১২:০৯:১৪ PM

সিলেট নগরীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩৮, ১১৮ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা


সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৩৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১১৮টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সিলেট মহানগর পুলিশের বিভিন্ন ইউনিট এসব অভিযান পরিচালনা করে।

এসএমপি সূত্রে জানা গেছে, অভিযানে গ্রেফতার ৩৮ জনের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, বিনা পরোয়ানায় গ্রেফতার হওয়া ব্যক্তি, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত এবং মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতার হওয়া আসামি রয়েছেন।

অন্যদিকে, নগরীর বিভিন্ন এলাকায় ট্রাফিক পুলিশের পৃথক অভিযানে ১১৮টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ৬৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ৫২টি যানবাহন আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।

সিলেট মহানগরীতে জননিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর