মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাইক ওয়াল্টজকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরিয়ে দিয়েছেন এবং তাকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেওয়ার ঘোষণা দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প ওয়াল্টজের কাজের প্রশংসা করে তাকে ধন্যবাদ জানান। পাশপাশি মার্কিন প্রেসিডেন্ট জানান, আপাতত পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অস্থায়ীভাবে এই দায়িত্ব পালন করবেন। তবে রুবিও তার পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও চালিয়ে যাবেন।
মাইক ওয়াল্টজ সামরিক পরিকল্পনা সংক্রান্ত একটি চ্যাট গ্রুপে ভুল করে এক সাংবাদিককে যুক্ত করায় সমালোচনার মুখে পড়েন। রাজনৈতিকভাবে বিব্রতকর এই ঘটনা জাতিসংঘে তার মনোনয়ন নিশ্চিতকরণের শুনানির ক্ষেত্রে আলোচনায় আসতে পারে।
সাবেক ফ্লোরিডা কংগ্রেসম্যান ওয়াল্টজ হলেন ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রথম কোনো বড় কর্মকর্তা, যাকে হোয়াইট হাউস ছাড়তে হলো।
আজকের সিলেট/ডি/এসটি
আন্তর্জাতিক ডেস্ক 








