সিসিকের সাবেক কাউন্সিলর আশিক গ্রেফতার
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:০০ PM

সিসিকের সাবেক কাউন্সিলর আশিক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩/০৫/২০২৫ ০৮:০৯:৩৩ AM

সিসিকের সাবেক কাউন্সিলর আশিক গ্রেফতার


জুলাই বিপ্লবের সময় নিরিহ ছাত্রজতার উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় সিলেট সিটি করপোরশনের (সিসিক) ২৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা বহুল আলোচিত আশিক আহমদকে (৪৫) গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত আশিক দক্ষিণ সুরমার মোমিনখলার আলী ভবনের মৃত মো. তমজিদ আলীর ছেলে।

শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে নগরীর বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থাকায় ছাত্রজনতার উপর হামলার ঘটনার একাধিক মামলা রয়েছে।

কোতোয়ালি থানার ওসি জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আশিকের বিরুদ্ধে কোতোয়ালি থানায় দুটি মামলা রয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের সময় নাশকতা সৃষ্টির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর