দক্ষিণ সুদানে হাসপাতালে বিমান হামলা, নিহত ৭
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৪৫ PM

দক্ষিণ সুদানে হাসপাতালে বিমান হামলা, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৪/০৫/২০২৫ ০৮:৩০:০২ AM

দক্ষিণ সুদানে হাসপাতালে বিমান হামলা, নিহত ৭


দক্ষিণ সুদানের উত্তরের ওল্ড ফ্যাঙ্গাক শহরের একটি হাসপাতালে বিমান হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ২০ জন। চিকিৎসা সহায়তাদানকারী আন্তর্জাতিক সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) এ তথ্য জানিয়েছে।

শনিবার এক বিবৃতিতে এমএসএফ জানায়, হামলায় শহরের শেষ কার্যকর হাসপাতাল ও ফার্মেসি ধ্বংস হয়ে গেছে, যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সরাসরি লঙ্ঘন।  

সংস্থাটি এক্সে দেওয়া এক পোস্টে আহ্বান জানিয়েছে, বোমাবর্ষণ বন্ধ করুন, বেসামরিক নাগরিক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে রক্ষা করুন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর