চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ৭ জুন
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:২৪ AM

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ৭ জুন

ধর্ম ও জীবন ডেস্ক

প্রকাশিত: ২৮/০৫/২০২৫ ০৯:০৯:৫৩ AM

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ৭ জুন


দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ৭ জুন দেশে ঈদুল আজহা উদযাপিত হবে।

বুধবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামি ফাউন্ডেশনের সভা কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ তথ্য জানানো হয়।

সভাটির আয়োজন করে ইসলামি ফাউন্ডেশন ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

সভায় বলা হয়, জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন সংস্থার (স্পারসো) অফিস থেকে পাওয়া তথ্য ও প্রতিবেদনের মূল্যায়নের পরে এ সিদ্ধান্ত দেওয়া হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে জিলহজ মাসের ১০ তারিখ ঈদুল আজহা উদযাপিত হয়। 

আজকে সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর