গোলাপগঞ্জে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:২৪ AM

গোলাপগঞ্জে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০২/২০২৪ ০৯:৩৮:১২ AM

গোলাপগঞ্জে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


আনন্দ র‍্যালী আলোচনাসবা ও কেক কাটার মধ্যদিয়ে সিলেটের গোলাপগঞ্জে দৈনিক যুগান্তরের ২৫ বছর পূর্তি অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। বুধবার গোলাপগঞ্জ পৌরসভা অডিটোরিয়াম এ অনুষ্টান অনুষ্ঠিত হয়।

ঝাঁকজমকপূর্ণভাবে এ অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, চাকুরীজীবি, ব্যবসায়ী, সাংবাদিকসহ সকল শ্রেণীপেশার মানুষের অংশগ্রহণে অনুষ্টানটি এক মিলনমেলায় পরিণত হয়। যুগান্তরের গোলাপগঞ্জ উপজেলা প্রতিনিধি হারিছ আলীর সভাপতিত্বে আয়েজিত অনুষ্ঠানে বক্তারা বলেন সত্যের 'সন্ধানে নির্ভীক থাকার অঙ্গিকার' শ্লোগান নিয়ে শুরু হওয়া দৈনিক যুগান্তর কথা রেখেছে। দেশের গণমানুষের কথা বলে। সমাজের অসহায় নিপীড়িত, নির্যাতিত মানুষের পক্ষে কথা বলে। দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেয়। সত্যের পক্ষে থাকায় যুগান্তর আজ দেশের শীর্ষস্থানে অবস্থান করছে। পূর্বের ন্যায় আগামীতেও যুগান্তর তার অবস্থান পরিবড়তন করবেনা বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ উপলক্ষে বুধবার সকালে উপজেলার পৌর অডিটোরিয়ামে যুগান্তরের ২৫বছর পদার্পনের কেক কাটা অনুষ্ঠান হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাছুদুল আলী রাজিব মাহমুদ মিঠুন, পৌরমেয়র আমিনুল ইসলাম রাবেল, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাছুদুল আমীন, পৌরসবার প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলাল, উপজেলা নিড়বাচন অফিসার মোঃ আহসান ইকবাল, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান, পৌর মহিলা কাউন্সিল মনোয়ারা ফেরদৌস, ব্রাজিল যুবলীগের আহবায় আবু সুফিয়ান উজ্জল, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাহাদাত হোসেন, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবেের সভাপতি এম আব্দুল জলিল, গোলাপগঞ্জ পৌর প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের প্রতিষ্টাতা সভাপতি গোলাম দস্তগীর খান ছামিন, উপজেলা যুবলীগনেতা চয়ন চন্দ্র শয়ন, সিলেটভয়েজ২৪.কমের উপজেলা প্রতিনিধি এমডি ফাহিম আশরাফ, দৈনিক মাতৃভূমি খবরের প্রতিনিধি ফয়ছল জামিল, সাইদুর রহমান প্রমূখ।

এরপর পৌর অডিটোরিয়ামের সামনে থেকে আনন্দ র‍্যালী বের করা হয়।

আজকের সিলেট/প্রতিনিধি/মিমো

সিলেটজুড়ে


মহানগর