ইউএস বাংলার ঢাকার ফ্লাইট সিলেটে
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:১২ PM

ইউএস বাংলার ঢাকার ফ্লাইট সিলেটে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫/০১/২০২৪ ০১:৩৬:০৫ AM

ইউএস বাংলার ঢাকার ফ্লাইট সিলেটে


দুবাই থেকে ঢাকাগামী ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে সিলেটে এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। 

শুক্রবার সকাল ৭টা ৪০ মিনিটের দিকে দুবাই থেকে আসা ইউএস বাংলার এই ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দনে অবতরণ করে। এর পর আবহাওয়া স্বাভাবিক হলে সকাল সাড়ে ৮টার দিকে ফ্লাইটটি ঢাকায় ফিরে যায়।

উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার ঘনকুয়াশার কারণে হযরত ঢাকার বিমানবন্দরে নামতে না পেরে ৫টি আন্তর্জাতিক ফ্লাইট সিলেটে অবতরণ করেছিল। ৩ ঘন্টার পরে আবহাওয়া স্বাভাবিক হলে ফ্লাইটগুলো ঢাকার দিকে যাত্রা করে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর