ভোটের প্রস্তুতি সম্পন্ন, ব্যালট বিতরণ রাত ৩টায়
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:১১ PM

সিলেটে ২৮ প্লাটুন সেনা ও ২৮ প্লাটুন বিজিবি মোতায়েন

ভোটের প্রস্তুতি সম্পন্ন, ব্যালট বিতরণ রাত ৩টায়

শিপন চন্দ জয়

প্রকাশিত: ০৫/০১/২০২৪ ০৬:৩৭:০৭ AM

 ভোটের প্রস্তুতি সম্পন্ন, ব্যালট বিতরণ রাত ৩টায়



দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে নির্বিঘ্ন করতে সিলেটের ৬ টি সংসদীয় আসনে সবরকম প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এরইমধ্যে ভোটের নিরাপত্তায় সিলেটজুড়ে ২৮ প্লাটুন সেনা সদস্য ও ২৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মেট্টো এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকবে এসএমপির দুই হাজার পুলিশ সদস্য।ভোট গ্রহণের আগে শনিবার দিবাগত রাত তিনটায় সিলেট জেলা পরিষদ মিলনায়তন থেকে ব্যালট পেপার বিতরণ শুরু হবে, যা কেন্দ্রে পৌঁছানো হবে ভোরবেলা।

সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক, সিলেট এর কার্যালয় সূত্রে জানা গেছে, ভোটের দিন শনিবার দিবাগত রাত ৩টায় নির্ধারিত স্থানে সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের প্রিজাইটিং অফিসারদের কাছে ব্যালট প্যাপার বিতরণ কার্যক্রম শুরু হবে। এ কার্যক্রম পর্যবেক্ষণের জন্য স্থানীয় প্রিন্ট, ইলেক্ট্রনিক ও নিবন্ধিত নিউজ পোর্টালের সাংবাকিদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, সিলেটের ৬ টি আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা এক হাজার ১৩টি ও ভোট কক্ষ রয়েছে ৬ হাজার ৬টি। এরমধ্যে ৭৫ টি কেন্দ্রকে দুর্গম ভোটকেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রগুলোতে নির্বাচনের আগের দিনব্যালট পাঠানো হবে।
দ্বাদশ সংসদ নির্বাচনে সিলেটের ছয়টি আসনে মোট ভোটার সংখ্যা ২৭ লাখ ১৫ হাজার ৩৩১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ৯২ হাজার ৩৯৫ ও মহিলা ভোটার রয়েছেন ১৩ লাখ ২২ হাজার ৯২৬ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১০ জন। সিলেটরে ৬টি আসনে ভোটের চুড়ান্ত লড়াইয়ে অংশ নিয়েছেন ৩৫ জন প্রার্থী।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর