যুক্তরাজ্যের কভেন্ট্রিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নিতে ৭ সদস্যের আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। যুক্তরাজ্য বিএনপির আওতাধীন কভেন্ট্রি শাখার জন্য অনুমোদিত এই কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটিতে জামিউল ইসলাম জামিলকে সভাপতি এবং মোঃ মেহরাব উদ্দিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্যান্য দায়িত্বে রয়েছেন, সিনিয়র সহ সভাপতি আফজাল খান লাকি, সহ সভাপতি শাহ মাহবুবউজ্জামান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ আলী, সাংগঠনিক সম্পাদক ইমাম উদ্দিন এবং সদস্য শামিমুর রহমান জামিল।
অনুমোদিত কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করে যুক্তরাজ্য বিএনপির দপ্তরে অনুমোদনের জন্য জমা দিতে বলা হয়েছে। একই সময়ের মধ্যে প্রয়োজনীয় সংখ্যক সদস্যের সমন্বয়ে একটি উপদেষ্টা কমিটিও গঠন করতে নির্দেশ দেওয়া হয়েছে।
যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির দায়িত্বপ্রাপ্ত সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, যুক্তরাজ্যের আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব খসরুজ্জামান খসরুর অনুমোদনক্রমে কমিটিটি ঘোষণা করা হয়।
আজকের সিলেট/ জেকেএস









