সিলেট মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ১২০টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ। এর মধ্যে ৫৫টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৬৫টি আটক করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
এসএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, বিনা পরোয়ানায় গ্রেপ্তার ব্যক্তি, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত আসামি এবং মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী গ্রেপ্তার ব্যক্তিরা রয়েছেন।
অভিযান চলাকালে বিভিন্ন পণ্য ও মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে। জব্দ করা সামগ্রীর মধ্যে রয়েছে ১৫০ পিস ইয়াবা, ১ হাজার ৬৫২ কেজি ভারতীয় মাল্টা, ২৩০ কেজি ভারতীয় পার্সিমন ফল, ১ হাজার ৬০০ পিস নেসলে মাঞ্চ চকলেট এবং ১ হাজার ৫৩০ কেজি ভারতীয় কমলা।
অন্যদিকে, মহানগরীর বিভিন্ন এলাকায় ট্রাফিক বিভাগের অভিযানে মোট ১২০টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ৫৫টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং বাকি ৬৫টি আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আজকের সিলেট/ জেকেএস









