রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

এনসিপির উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে সিলেটে জামায়াতের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭/০৭/২০২৫ ০৭:২৩:৩৯ অপরাহ্ন

এনসিপির উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে সিলেটে জামায়াতের বিক্ষোভ


গোপালগঞ্জে এনসিপির উপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের হামলা, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে এ মিছিল অনুষ্ঠিত হয়। নগরীর বন্দর বাজারস্থ কালেক্টর মসজিদ এর সামন থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল ও সমাবেশে অংশ নিয়ে জামায়াত নেতারা বলেন, এনসিপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, যারা আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের পতন ঘটিয়েছে। জনগণের অধিকার আদায়ে শান্তিপূর্ণ আন্দোলনের পথেই এনসিপি দেশের রাজনীতিতে নতুন পরিবর্তন এনেছে।

আজকের সিলেট/জেকেএস

সিলেটজুড়ে


মহানগর