প্রয়োজনীয় সংষ্কার শেষে ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন : আরিফুল হক চৌধুরী
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:৩৫ AM

প্রয়োজনীয় সংষ্কার শেষে ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন : আরিফুল হক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১/০৭/২০২৫ ০৫:২৩:৩৬ PM

প্রয়োজনীয় সংষ্কার শেষে ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন : আরিফুল হক চৌধুরী


বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেছেন, বিএনপি ও জিয়া পরিবারের জনপ্রিয়তা দেখে একটি কুচক্রী মহল ভিত্তিহীন অপপ্রচার ও ষড়যন্ত্র শুরু করেছে। এই চক্রটি গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ও দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে কুৎসা রটনা করছে। তারা দেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধির মাধ্যমে দেশ উন্নয়নের পথে পরিচালিত হউক তা চায় না। তারা দেশের উন্নয়ন ও অগ্রগতিকে বাঁধাগ্রস্ত করতে চায়। তাই তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। অবিলম্বে প্রয়োজনীয় সংষ্কার ও বিচার শেষ করে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন। অন্যতায় উদ্ভূদ্ধ পরিস্থিতির দায় এড়াতে পারবেন না।

সোমবার বিকেলে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচার-অপপ্রচারের প্রতিবাদে সিলেট জেলা শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট জেলা শ্রমিক দলের সভাপতি সুরমান আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, সিলেট মহানগর শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ চৌধুরী লিটন।

প্রধান বক্তার বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেন, দেশের মানুষ বিগত ১৭ বছর ভোট দিতে পারেনি। দিনে ভোট রাতে হয়েছে, একজনের ভোট অন্যজন দিয়েছে, করব থেকে মৃত মানুষও উঠে এসে ভোট দিয়েছে, সর্বোপরি মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ফলে গণতন্ত্র বাঁধাগ্রস্ত হয়েছে, মানুষের বাকস্বাধীনতাকে হরন করা হয়েছে। পুরো রাষ্ট্রের মেরুদণ্ডকে ভেঙ্গে দেয়া হয়েছে। দেশের মুক্তিকামী মানুষ আমাদের নেতা তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বিগত সাড়ে ১৫ বছর থেকে গণতন্ত্র, ভোটাধিকার ও বাকস্বাধীনতাকে ফিরে পাওয়ার জন্য রাজপথে লড়াইয়ের ধারাবাহিকতায় গত বছরের জুলাই বিপ্লবের মধ্যদিয়ে ফ্যাসিবাদের পতন হলেও মানুষ নিজেদের কাঙ্খিত অধিকার এখনো ফিরে পায়নি। যে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য এই দীর্ঘ সংগ্রাম হলো তা আজও বাস্তাবায়ন হয়নি। দেশ যখন নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই একটি মাহল বিভিন্ন বিতর্কিত ইস্যু সামনে এনে নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। দেশের সর্ববৃহত রাজনৈতিক দল বিএনপি ও সবচেয়ে জনপ্রিয় নেতা দেশনায়ক তাদের রহমানের নামে অপপ্রচার শুরু করেছে। যারা এসব করছে তারা প্রকৃত পক্ষে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে চায় না, দেশের জনগনের প্রতি তাদের কোন আস্তা নেই, তারা বিকল্প পথে ক্ষমতার স্বাদ নিতে চায়। তাই তাদের ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে। দেশের সর্বস্তরের মানুষ তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্তাশীল থেকে বিএনপি সাথে রয়েছে, তাই তাদের কোন ষড়যন্ত্রই সফল হবে না ইনশাআল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্যে সিলেট জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী বলেন, গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি ও তাদের দোসররা পরিকল্পিত ভাবে আইনশৃঙ্খলার অবনতি করার চেষ্টা করছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে দমন করতে পারছে না। নির্বাচন যত বিলম্বিত হবে আইনশৃঙ্খলা ততই অবনতি হবে। তাই রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে।

সভাপতির বক্তব্যে সিলেট জেলা শ্রমিক দলের সভাপতি সুরমান আলী বলেন, মানুষ ভোটাধিকার ও একটি বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মানে জন্য জীবন দিয়েছে। তাই দ্রুত সময়ের মধ্যে অতিব প্রয়োজনীয় সংষ্কার ও বিচারকার্য শেষ করে ফেব্রুয়ারি মাসের মধ্যেই নির্বাচন দিন। অন্যতায় দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখা কঠিন হবে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর