রানবন্যায় সমালোচনার জবাব দিলেন লিটন
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:২১ AM

তিন ম্যাচে দুই হাফ সেঞ্চুরি

রানবন্যায় সমালোচনার জবাব দিলেন লিটন

মিজান মোহাম্মদ

প্রকাশিত: ০৩/০৯/২০২৫ ০৭:৫৮:০৪ PM

রানবন্যায় সমালোচনার জবাব দিলেন লিটন

ছবি : সংগৃহীত


সাদাবলে নিয়মিত পারফর্ম করতে না পারা লিটন দাসকে যখন অধিনায়ক করা হয় তখন চারদিক থেকে শুরু হয় সমালোচনার ঝড়। কিন্তু টিম ম্যানেজমেন্ট তাদের সিদ্ধান্তে অটল থাকে। অবশেষে সকল সমালোচনার জবাব দিলেন রানের বন্যা বইয়ে দিয়ে। নেদারল্যান্ডসকে প্রতিপক্ষ পেয়ে জ্বলে উঠলেন এই কিপার ও ব্যাটার। সফররত ডাচদের বিরুদ্ধে ব্যাট হাতে রীতিমতো রানের বন্যা ছুটাচ্ছেন, তুলে নিলেন তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় হাফ সেঞ্চুরি। 

নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচেও ফিফটি পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক। এই মাইলফলক ছুঁতে তিনি খরচ করেছেন মাত্র ২৭ বল। ছয় মেরে ফিফটি করেন লিটন দাস। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এটি ছিলো লিটনের ১৪তম ফিফটি। এই সংস্করণে বাংলাদেশের ব্যাটসম্যানদের সবচেয়ে বেশি ফিফটির রেকর্ডে সাকিব আল হাসানকে পেছনে ফেলে সর্বোচ্চ ফিফটির রেকর্ডে নাম লেখালেন। সাকিব খেলেছেন ১২৯ ম্যাচ, লিটন ১১০ ম্যাচেই ছুঁলেন রেকর্ড।

এরআগে, নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেই ফিফটি পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক। এই মাইলফলক ছুঁতে তিনি খরচ করেছেন মাত্র ২৬ বল। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এটি ছিলো লিটনের ১৩তম ফিফটি। এই সংস্করণে বাংলাদেশের ব্যাটসম্যানদের সবচেয়ে বেশি ফিফটির রেকর্ডে সাকিব আল হাসানের পাশে বসেছিলেন তিনি। 

দ্বিতীয় ম্যাচে ওপেনার পারভেজ ইমন ২১ বলে ২৩ রান করে মাঠ ছাড়ার পর ক্রিজে আসে। খেলেন অপরাজিত ১৮ বলে ১৮ রানের এক কার্যকর ইনিংস। 

আজকের সিলেট/ মিমো

সিলেটজুড়ে


মহানগর