হুমাইয়ুন রশীদ চত্বর ও চাঁদনীঘাট থেকে ২২ জুয়ারী গ্রেফতার
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৫৩ AM

হুমাইয়ুন রশীদ চত্বর ও চাঁদনীঘাট থেকে ২২ জুয়ারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২/০২/২০২৪ ০৬:২৯:৪৫ AM

হুমাইয়ুন রশীদ চত্বর ও চাঁদনীঘাট থেকে ২২ জুয়ারী গ্রেফতার


সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ২২ জুয়ারীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার বিকেলে দক্ষিণ সুরমা থানা এলাকায় পৃথক দু’টি অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল পৌনে ৩টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন রশিদ চত্বরের পাশে চাঁন মিয়ার চায়ের দোকানের সামনের জুয়ার বোর্ডে অভিযান চালিয়ে ১০ জুয়ারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- জাহাঙ্গীর আলম(২৪), মোঃ ইয়ারুফ আলী(২৮), সুজিত দাশ(৪০), শাহীন মিয়া(২৮), মোঃ রাসেল আহমেদ(২১), শামীম আহমদ(২৮), মোঃ আবু সাইদ(১৯), মোঃ তাজুল ইসলাম (২৯), সুমন আহমেদ(৩০) ও  কুতুব উদ্দিন(৩০)।

একই দিন বিকেলে পৌনে পাঁচটার দিকে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ দক্ষিণ সুরমা থানাধীন চাদনীঘাটের হোটেল মারজানের সামনের জুয়ার বোর্ডে অভিযান চালিয়ে আরও ১২ জুয়ারীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন- রুপন তালুকদার (৩৪), মাহাবুব আলম বাপন (৩০), মোঃ হাসান আহমদ (২৪), আলমগীর মিয়া(৩৩), মোঃ মানিক মাসুক (৩০), মাজেদ আহমেদ(২৫), মোঃ সাদ্দাম হোসেন (৩৪), রিপন আহমেদ (২৮), মোঃ শাকিল (২৬), মোঃ মোকররম আলী (৩৪), গৃথীরাজ রায় (৪৫) ও মোঃ সানি (২০)।

এসএমপির মুখপাত্র ও এডিসি সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীদের সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৯৫ মোতাবেক পুলিশ স্কটের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর