একসাথে চার সন্তানের জন্ম দিলেন মা
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৫৩ AM

একসাথে চার সন্তানের জন্ম দিলেন মা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩/০২/২০২৪ ০৬:১৯:০৭ AM

একসাথে চার সন্তানের জন্ম দিলেন মা


সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে একসাথে চার সন্তানের জন্ম দিয়েছেন এক মা। শিশু চারটির বাবার নাম রুহুল আমিন ও মা ফৌজিয়া বেগম। তাদের বাড়ি কানাইঘাট উপজেলার রাজাগঞ্জে।

শুক্রবার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে বৃহস্পতিবার রাতে অপারেশনের মাধ্যমে এই চার শিশুর জন্ম হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার রাত ৯টা ৫১ মিনিটে প্রসূতি মা ফৌজিয়া বেগমকে প্রফেসর ডা. রাশিদা আকতারের তত্ত্বাবধানে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই অপারেশন করা হলে চারটি সন্তানের জন্ম হয়। পরে শিশু চারটিকে নবজাতক নিবিড় যত্ন ইউনিটে (এনআইসিইউ) রাখা হয়। বর্তমানে তারা আশংকামুক্ত। এছাড়া প্রসূতি মা ফৌজিয়া বেগমও সুস্থ আছেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর