নিজের গায়ে আগুন দিয়ে জীবন দিলেন রিকশাচালক
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:৩১ PM

নিজের গায়ে আগুন দিয়ে জীবন দিলেন রিকশাচালক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩/০৯/২০২৫ ০৫:৫৫:৫৭ PM

নিজের গায়ে আগুন দিয়ে জীবন দিলেন রিকশাচালক


নগরীর মিরাবাজার এলাকায় নিজের গায়ে আগুন দিয়ে মনসুর (৩০) নামের এক রিকশাচালক আত্মহত্যা করেছেন। পারিবারিক কলহের জেরেই তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। নিহত মনসুর জয়পুরহাট জেলার সদর থানার বড় বানিয়াতুল গ্রামের জামেউল ইসলামের পুত্র। তিনি মিরাবাজার এলাকায় বসবাত করতেন।

মঙ্গলবার সকালে মিরাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

এসএমপির মুখপাত্র ও উপ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর