নগরীতে যানজট মুক্ত করতে পরিবহন শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানের তৃতীয় দিনে ব্যাপক কার্যক্রম পরিচালিত হয়েছে।
বুধবার দিনব্যাপী এই অভিযানে ব্যাটারিচালিত রিকশা, অবৈধ ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।
এসএমপি সূত্রে জানা গেছে, অভিযানে মোট ৬৯টি যানবাহন আটক করা হয়। এর মধ্যে ব্যাটারিচালিত রিকশা ৪৪টি, সিএনজি অটোরিকশা ২টি, মোটরসাইকেল ২২টি এবং একটি পিকআপ ভ্যান রয়েছে।
এছাড়া ট্রাফিক আইন অমান্য ও অবৈধ যানবাহন চলাচলের অপরাধে মোট ৩১টি মামলা দায়ের করা হয়। মামলাগুলোর মধ্যে রয়েছে- সিএনজি অটোরিকশা ৪টি, মোটরসাইকেল ১৮টি, ট্রাক ২টি, মাইক্রোবাস ২টি, প্রাইভেট কার ৩টি এবং পিকআপ ভ্যান ২টি।
পুলিশ জানায়, নগরীতে শৃঙ্খলাবদ্ধ পরিবহন ব্যবস্থা ফিরিয়ে আনা এবং নাগরিক ভোগান্তি কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অবৈধ ও ঝুঁকিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে এই অভিযান আরও জোরদার করা হবে বলেও জানায় এসএমপি কর্তৃপক্ষ।
আজকের সিলেট/এপি
নিজস্ব প্রতিবেদক 








