যুক্তরাজ্য যুবলীগ নেতা কয়ছর গ্রেফতার
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:৪৬ AM

যুক্তরাজ্য যুবলীগ নেতা কয়ছর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬/১০/২০২৫ ১০:৫৭:৫৩ AM

যুক্তরাজ্য যুবলীগ নেতা কয়ছর গ্রেফতার


সিলেটে যুক্তরাজ্য যুবলীগ নেতা কয়ছর আহমদ হোসাইনকে গ্রেফতার করেছে পুলিশ। কয়ছর আহমদ সিলেট মহানগরের বাগবাড়ি এলাকার মৃত একরাম উল্লাহ’র ছেলে। তিনি যুক্তরাজ্য যুবলীগ নেতা ও সাম্প্রতিক ব্যাটারির রিকশাচালকদের আন্দোলনের অর্থ যোগানদাতা বলে জানা গেছে। তার বিরুদ্ধে একাধিক মামলায় ওয়ারেন্ট রয়েছে।

রোববার রাত সাড়ে ১১টার দিকে তাকে তার নিজ বাসা থেকে কোতোয়ালি থানাপুলিশের একটি টিম গ্রেফতার করে।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, কয়ছরের বিরুদ্ধে বিগত সরকারের আমলে বাগবাড়ি ও শামীমাবাদ এলাকায় একাধিক বাসা ও জায়গা দখলের অভিযোগ রয়েছে। তিনি সিলেট জেলা আওয়ামী লীগ সেক্রেটারি অ্যাড. নাসির উদ্দিন খাঁনের ঘনিষ্টজন। শামীমাবাদে তার একাধিক ব্যাটারির রিকশার চার্জিং গ্যারেজ রয়েছে। 

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার ও উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ।

আজকের সিলেট/স্টাফ/এন.ই

সিলেটজুড়ে


মহানগর