উন্নত চিকিৎসার জন্য নাছির চৌধুরীর ব্যাংকক যাত্রা
শনিবার, ২৩ মে ২০২৬, ১০:১৬ PM

উন্নত চিকিৎসার জন্য নাছির চৌধুরীর ব্যাংকক যাত্রা

সংবাদদাতা

প্রকাশিত: ০৬/১০/২০২৫ ০৩:৪৬:১৫ PM

উন্নত চিকিৎসার জন্য নাছির চৌধুরীর ব্যাংকক যাত্রা


সাবেক সংসদ (সুনামগঞ্জ-২) নাছির উদ্দিন চৌধুরী উন্নত চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংককে যাত্রা করেন। 

সোমবার সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ইউএস বাংলার একটি ফ্লাইটে তিনি এই যাত্রা করেন।

জানা যায়, দীর্ঘ দিন থেকে তিনি শরীরের নানা সমস্যায় ভোগছিলেন। এর মধ্যে তিনি দেশে উন্নত থেকে চিকিৎসা নিয়েছেন এবং স্বাভাবিক ভাবে চলা ব্যতিত অন্যান্য সমস্যা থেকে আরোগ্য লাভ করেছেন। সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরী ব্যাংককে এক মাস ব্যাপী চিকিৎসা নিতে পারেন বলে ধারণা করছেন উনার ব্যক্তিগত চিকিৎসক। 

নাছির চৌধুরী জানান, তিনি শীগ্রই চিকিৎসা শেষে নিজ এলাকায় ফিরবেন এবং রাজনীতির মাঠে আরও সক্রিয় হবেন। 

তিনি বলেন, আমি দিরাই শাল্লা থেকে আবারও নির্বাচন করবো। দিরাই শাল্লার মানুষ আমার জন্য অপেক্ষায় রয়েছে। আমি তাদের মুখে হাসি ফুটাতে চাই। 

নাছির চৌধুরী’র চিকিৎসা জনিত এই সফরে সঙ্গী হিসেবে রয়েছেন উনার স্ত্রী পারভিন চৌধুরী, দুই মেয়ে নাজিয়া চৌধুরী ও নাদিয়া চৌধুরী। এছাড়াও রয়েছেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টাস এসোসিয়েশন (ক্র্যাব) এর সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক ছাত্রদল নেতা রুদ্র মিজান।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর